ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।
আজ শুক্রবার (১১ এপ্রিল) রাতে বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, প্রায় ১২০ টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছায় জাহাজটি। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের নিকট এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত মিয়ানমারের অসহায় জনগণের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ধারণা করা যায়।








