শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঈদের সেরা সিনেমা ‘বরবাদ’

সারাদেশে সিনেমা হলগুলোতে রমরমিয়ে চলছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘বরবাদ’। প্রবল আগ্রহ নিয়ে যেমন প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন দর্শক। বের হচ্ছেন তৃপ্তির হাসি হেসে। প্রশংসায় ভাসাচ্ছেন ছবিকে।

দর্শকের প্রতিক্রিয়ার এরকম অসংখ্য ভিডিও ভাসছে সামাজিক মাধ্যমে। যেগুলোতে শো শেষে সংবাদকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দর্শকদের। কারও মতে ‘বরবাদ’ ঢালিউডের সর্বশ্রেষ্ঠ সিনেমা। এক দর্শক বলেন, ‘পয়সা উসুল সিনেমা।’ অন্য একজনের কথায়, ‘‘তুফানে’র চেয়েও ভালো হয়েছে ছবিটি।’’ অনেকে জানালেন, শেষে অংশ খুব আবেগঘন। যা দেখে অশ্রু সংবরণ করতে পারেননি। অন্য এক দর্শক বললেন, ‘‘এরকম ছবি এর আগে তৈরি হয়নি। ‘বরবাদ’ সর্বশ্রেষ্ঠ সিনেমা।’’

এদিকে দিন চাহিদা বেড়েই চলে বরবাদের। ফলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শক টানছে। পাশাপাশি চাহিদার তুঙ্গে থাকায় মাল্টিপ্লেক্সে ক্রমশ বাড়ছে শো। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে দিনে ৪৫টি শো চলছে ছবিটির। যমুনা ব্লকবাস্টারে ৯টি।

‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.