রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী ও দেশটির সাবেক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রি। সংস্থাটির ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী ও প্রথম আফ্রিকান সভাপতি হলেন ৪১ বছর বয়সী সাবেক এই অ্যাথলেট।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) গ্রিসে আইওসি’র নির্বাচনে প্রথম রাউন্ডে ৯৭ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন দুইবারের অলিম্পিকস সোনা জয়ী কভেন্ট্রি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেনের হুয়ান আন্তোনিও সামারা ২৮ ভোট পেয়ে দ্বিতীয় হন।

আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে ক্রিস্টি কভেন্ট্রি স্থলাভিষিক্ত হবেন টমাস বাখের, যিনি ২০১৩ সাল থেকে আইওসির সভাপতির দায়িত্বে ছিলেন। আইওসির দশম সভাপতির দায়িত্ব নেওয়া কভেন্ট্রি অন্তত আগামী আট বছরের জন্য এই পদে থাকবেন।

সাবেক অলিম্পিয়ান কভেন্ট্রি অংশ নিয়েছেন সিডনি ২০০০ থেকে টানা পাঁচ আসরে। এর মধ্যে ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ জেতেন ৩টি পদক, ২০০৮ বেইজিং অলিম্পিকে একটি সোনাসহ চারটি। দুটি সোনাই ছিল ২০০ মিটার ব্যাকস্ট্রোকে।

২০১৬ রিও অলিম্পিক খেলে যখন অবসর নেন, তখনো যৌথভাবে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী নারী সাঁতারু ছিলেন তিনি। তিনি ২০১৮ সাল থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.