শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

আজ মঙ্গলবার (৪ মার্চ) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রদান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক সি আর আবরার।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টার সংখ্যা আছেন ২১ জন। তাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সি আর আবরার অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতির দায়িত্বেও ছিলেন সি আর আবরার।

গতবছর নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছিল, সেখানে সদস্য হিসেবে ছিলেন সি আর আবরার।

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে। প্রথম দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও চারজন উপদেষ্টা সরকারে যুক্ত হন।

গত ১০ নভেম্বর তিনজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হয় ২৪ জন। তাদের মধ্যে এএফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর মারা যান। আর রাজনীতির মাঠে নামতে গত ২৬ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ ছাড়েন নাহিদ ইসলাম।

বর্তমানে উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে তিনজন বিশেষ সহকারী দায়িত্বে আছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.