বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভুল চিকিৎসায় ফেনীতে একজনের মৃত্যু

ফেনীতে একটি হাসপাতালে রোগীর জরায়ুতে অস্ত্রোপচার করতে গিয়ে ভুল চিকিৎসায় পারুল আক্তার (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার (৩ মার্চ) ফেনী আলকেমি হাসপাতালে এই ঘটনা ঘটে। এদিন রোগীর ভাই আমির হোসেন ফেনী সিভিল সার্জন কার্যালয় লিখিতভাবে চিকৎসক ডা. মাহবুবা খানম ও সহযোগীদের দায়ী করে একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার মধ্যম চন্ডি পুর নয়াপাড়া গ্রামের পারুল আক্তার জরায়ু অপারেশন করার জন্য ফেনী আলকেমি হাসপাতালে ভর্তি হন। গত ২০ ফেব্রুয়ারী ডাক্তার মাহবুবা খানম তার অপারেশন করেন। অপারেশনের দুইদিন পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রোগীর একটি আত ফেটে গেছে জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন এবং রেফার্ড করে।

কুমিল্লা মেডিকেল কলেজ নেওয়া হলে চিকিৎসক জানান, পূর্বের ডাক্তার অপারেশন করার সময় ভুলভাবে অপারেশন করেছে যাহার ফলে পায়খানার রাস্তা কেটে যায় এবং মল শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এর ফলে সমন্ত শরীরের জীবানু ঢুকে পড়ে। এজন্য আবার অপারেশন করতে হবে, যাহার ফলে রোগী বেঁচে থাকার সম্ভাবনা কম। এরপর রবিবার (২ ফেব্রুয়ারী) অপারেশন করার পর রোগীর মৃত্যু হয়।

ডাক্তার মাহবুবা খানম বলেন, রোগীর অপারেশন হওয়ার দুইদিন পরে রোগীর সমস্যা দেখা দিলে আমরা রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। অপারেশন করার সময় সফলভাবেই সম্পন্ন হয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন অভিযোগটি গ্রহণ করেছেন বলে জানান। আগামী দুই দিনের মধ্যে একটি তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.