সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় আয়কর রিটার্ন জমার যে আশা করা হয়েছিল সরকারের তরফে, তা এখন পর্যন্ত না হওয়ায় ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরো ১৫ দিন বাড়াচ্ছে সরকার। ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এনবিআর থেকে এর খসড়া অর্থ উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে বলে এনবিআরের আয়কর বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে সরকার দুই দফায় এক মাস করে বাড়িয়েছে।

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমা দেয়া যাবে। এর আগে ৩১ ডিসেম্বর ছিল রিটার্ন জমার শেষ সময়। আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে এখনই না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা শেষ সময় ৩০শে নভেম্বর। বোর্ড চাইলে এরপর একক সিদ্ধান্তেই আরও এক মাস সময় বাড়াতে পারে। তবে অতিমারিসহ নানা সংকটকালীন সময়ে সরকার আদেশের মাধ্যমে চাইলে সময় বাড়াতে পারে। সেক্ষেত্রে বোর্ড নিজ থেকে পারে না। বরং সরকারের অনুমোদনের মাধ্যমে আদেশ জারি করতে পারে। এ বছর জুলাই-অগাস্টের আন্দোলন বিবেচনায় বারবার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।

২৩ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭টি; এর মধ্যে অনলাইনে জমা পড়েছে ১১ লাখ ৬৯ হাজার ৭৫২টি। এর মাধ্যমে কর আদায় হয়েছে ৫ হাজার ৯ কোটি টাকা। গত করবর্ষে আয়কর রিটার্ন জমা পড়েছিল ৪৩ লাখের বেশি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.