শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রতিশ্রুতি রাখতে ১৫০০ জনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প

ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত এসব ব্যক্তিদের ক্ষমা করে দেয়া হয়েছে। ২০২০ সালের মার্কিন প্রেসিডন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে হামলা চালায়। খবর রয়টার্স

ট্রাম্প বলেন, ‘তারা আজ রাতে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ঘুরে বেড়াবে। এটাই আমাদের প্রত্যাশা।’ এছাড়া এ ঘটনায় অভিযুক্ত ৬ আসামির সাজাও কমানোর কথা জানান ট্রাম্প।

নির্বাচনের আগে সমর্থকদের কাছে টানতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এবার তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন। ২০২০ সালের নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল পাল্টে দিতে চেষ্টা করেন ট্রাম্প। ফলে তার উগ্র সমর্থকরা ক্যাপিটাল হিলে দাঙ্গা শুরু করে। এ ঘটনায় অনেককে পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

কারাদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এখন ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় আছেন। কারণ তার আদেশ পেলে সোমবারই অনেককে ছেড়ে দেয়া হতে পারে।

২০২১ সালে ট্রাম্পের এক জালাময়ী বক্তব্যের পরই তার দলের হাজার হাজার নেতাকর্মী ক্যাপিটাল হিলে পুলিশের ব্যারিকেট ভেঙে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময়ে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য বৈঠকে বসা আইনপ্রণেতা ও ট্রাম্পের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আত্মরক্ষার জন্য পালাতে বাধ্য করে।

সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর দেয়া বক্তৃতায় যুক্তি দেখিয়েছেন যে ক্যাপিটাল হিলের ঘটনায় আইনের মারপ্যাচে ১৬০০ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি তাদেরকে বন্দি বলেও উল্লেখ করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.