যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন।
শপথ নেওয়ার আগে বাইডেনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে যান ট্রাম্প। ওই সময় বাইডেনের সঙ্গে তার স্ত্রী জিল বাইডেনও ছিলেন।
বাইডেন ট্রাম্পকে বলেন, ‘বাড়িতে আপনাকে স্বাগতম’। দরজায় অল্প কথা বলে তারা চারজনই হোয়াইট হাউসের ভেতর প্রবেশ করেন।








