বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বান্দরবানে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গা আটক

বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাঁচ দালাল চক্রের সদস্যকেও আটক করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক), একটি প্রাইভেট কার ও একটি মোটর বাইকও জব্দ করা হয়।

আটক দালালরা হলেন, উপজেলার দক্ষিণ নয়া পাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো.আরিফুল ইসলাম (২৫), মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দীন (২৭), বাজার পাড়া এলাকার মো. আব্দু রহিমের ছেলে মো. নজুরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২), খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনুমিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকায় অভিযান পরিচালনা বিজিবি। এসময় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিক ও অনুপ্রবেশে সহায়তাকারী পাঁচ বাংলাদেশি দালালকে আটক করে বিজিবি। এছাড়া একই সময়ে তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক), একটি প্রাইভেট কার ও একটি মোটর বাইক জব্দ করা হয়।

স্থানীয়রা আরও জানান, আটক দালাল চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অংকের অর্থের বিনিময়ে মিয়ানমারের নাগরিকদের আলীকদমের সীমান্তে গহিন পাহাড়ি পথে বাংলাদেশে অনুপ্রবেশের সহায়তা করে আসছিল।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, ‘আটককৃত মিয়ানমার নাগরিকদের পুশব্যাক করানো ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানে কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্ক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.