শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আয়কর দেন না এমন ব্যবসায়ীদের খুঁজে বের করার নির্দেশ

আয়করের যোগ্য তবে কর দেন না এমন ব্যবসায়ীদের খুঁজে বের করতে এনবিআরকে জরিপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। করের আওতা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভ্যাটের পর আয়করের আওতা নাকি বাড়ানো হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে রেওয়াতি সুবিধাও তুলে নেওয়া হচ্ছে- এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, আয়করটা আমরা রেশনালাইজ করবো। যার সামর্থ্য আছে তাকে একই হারে কর দিতে হবে। একজনের সামর্থ্য আছে, কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যাতে না করা হয়। আমাদের করের সংগ্রহটা বাড়াতে হবে। আয়করের আওতা বাড়াবো সাথে, তবে খুব বেশি বাড়াতে পারবো না।

সালেহউদ্দিন আহমেদ বলেন, বহু ব্যবসায়ী আছেন, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন নেই, আয়কর দেন না। আমি এনবিআরকে বলেছি, তোমরা কুইক একটা সার্ভে (জরিপ) করে দেখো। থানা হেডকোয়ার্টারে (উপজেলা শহরে) একটা মুদি দোকান, দেখেন না বহু টাকা আয় করে।

তিনি আরও বলেন, যারা এতদিন ব্যবসায়ে সুযোগ পায়নি, কারণ লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, আমরা তাদের উৎসাহিত করবো।

এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা যদি পদক্ষেপ না নিতাম তবে রিজার্ভ ২২ বিলিয়ন ডলার হতো না, ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল, সেটাও পরিশোধ হতো না।

মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্ট কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, মূল্যস্ফীতি এক শতাংশ কমেছে। ট্রেন্ডটা যদি আরেকটু বেটার হয়, আমরা আশা করি আরও কমে যাবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.