বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী প্রায় ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। মোল্লাহাটে মাদ্রাসাঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা গাড়িগুলোতে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধরও করে।
শিক্ষার্থীরা প্রতিরোধ করলে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।








