বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২, ১ শাবান ১৪৪৭, শীতকাল

নকলায় বাসচাপায় মসজিদের ইমাম নিহত

শেরপুর জেলার নকলা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাদাগৈড় তাকওয়া জামে মসজিদের ইমাম মুফতি উসমান গণি।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় কুর্শা বাদাগৈড় মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় তাকওয়া জামে মসজিদের ইমাম মুফতি উসমান গণি মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩২ বছর।

কর্মজীবনে তিনি নকলার পারফেক্ট স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে পারফেক্ট শিক্ষা পরিবার গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব মো. মনিরুজ্জামান।

তিনি বলেন– “মরহুম উসমান গণি সাহেব পারফেক্ট পাবলিক স্কল এন্ড কলেজ-এর সূচনা থেকে ‘পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ ও ‘মাসজিদুল হাবিব’ এর শিক্ষক/ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছেন। পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর আজ এ পর্যন্ত এগিয়ে চলায় তাঁর অবদান অনস্বীকার্য।”

মুফতি উসমান গণি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও মাসহ অনেক আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.