শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩, ১৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত আছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে অন্তত ১ ডিগ্রি। কনকনে শীত ও উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

আর সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। যদি তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাকে বলা হয় খুব তীব্র শৈতপ্রবাহ।

গতকাল শুক্রবার সকাল ৬টায় ও ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে ১০ ডিগ্রি ও ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ ও ৮৮ শতাংশ।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার সাথে চুয়াডাঙ্গায় শীত পড়তে শুরু করেছে। শুক্রবারের তুলনায় শনিবার দিনের তাপমাত্রা আরও কিছুটা কমেছে।

এদিকে শনিবার সকালেও তীব্র শীত ও কনকনে উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিক শ্রেণির মানুষ। তবে এই ঠাণ্ডার কারণে কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না তারা।খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.