বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাড়ে তিন ঘণ্টা পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সচল হয়েছে। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে সচল হয় হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে সচল হতে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জার। আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানিয়েছে।

তবে বিশ্বজুড়ে কিছু ব্যবহারকারী এখনো ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাক্সেস করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এর আগে বুধবার রাত ১২টায় বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী এ সমস্যায় পড়েন।

সমস্যার শুরুতে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি বার্তায় দেখায়, ‘আমরা যত দ্রুত সম্ভব এটি ঠিক করার জন্য কাজ করছি।’

এসময় ডাউনডিটেক্টরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামের জন্য বড় এবং তীব্র স্পাইক দেখায়, যার ফলে অনেকেই সমস্যায় পড়েছেন।

ডাউনডিটেক্টর ডটকম জানায়, প্রথম দিকে ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী ফেসবুকে অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে জানিয়েছেন। ১ ঘণ্টার মধ্যে তা বেড়ে ১ লাখের অধিক হয়ে যায়। এছাড়া শুরুতে ৭ হাজার ৫০০ এর বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। পরে তা বেড়ে ৬৪ হাজার ছাড়িয়ে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন ১২ হাজারেরও বেশি। এছাড়া ম্যাসেঞ্জারও ব্যবহার করতে পাড়ছেন না ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী।

সাড়ে তিন ঘণ্টা পর হোয়াটসঅ্যাপ এ স্পাইক কমে ২০০তে নেমে আসে। এছাড়া ইনস্টাগ্রামে স্পাইক কমে ৪ হাজারে নামে। এছাড়া ফেসবুকে হয় ৩ হাজার। ম্যাসেঞ্জারের স্পাইক ৫০০তে নেমে আসে।

এদিকে তাৎক্ষণিক মেটা কর্তৃপক্ষ থেকে এক্সসহ ভিন্ন প্ল্যাটফর্মে দুঃখ প্রকাশ করে বার্তা দেওয়া হয়।

মেটার অফিসিয়াল এক্স পেজে বলা হয়, ‘আমরা জানি যে একটি প্রযুক্তিগত সমস্যা কিছু মানুষের আমাদের পরিষেবায় প্রবেশের সক্ষমতাকে প্রভাবিত করছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়গুলো স্বাভাবিক করার জন্য কাজ করছি এবং কোনও অসুবিধার জন্য দুঃখিত।’

প্রযুক্তিগত কারণে চলতি বছর মার্চ ও এপ্রিল মাসে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার বিভিন্ন পরিষেবা ব্যহত হয়েছে। কয়েক ঘণ্টা অচল হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.