মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩, ১০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মাছ ধরার দুটি জাহাজ আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড

ভারতের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করার অভিযোগে নাবিকসহ বাংলাদেশের মাছ ধরার দুটি জাহাজ আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। জাহাজ দুটি নাম এফবি মেঘনা-৫ ও এফবি লায়লা-২।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বঙ্গোসাগরের ভারতীয় জলসীমায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত জানতে মিডিয়া কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারেন।

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ জানান, মিডিয়ায় বলার মতো এখনো কোনো ধরনের ম্যাসেজ আমাদের ঊধ্বর্তন কর্মকর্তাদের কাছ থেকে পাইনি। তবে বিষয়টি শুনেছি। আশাকরি শিগগিরই জানাতে পারব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন অফিস সেক্রেটারি আবিদ হাসান বলেন, এফভি লায়লা-২ ফিশিং জাহাজের মালিক সিদ্দিকুর রহমান। অপারেশন কোম্পানি নাম এস আর ফিশিং এবং এফবি মেঘনা-৫ ফিশিং জাহাজের মালিক এমএ ওয়াহেদ। অপারেশন কোম্পানির নাম সিঅ্যান্ডএ এগ্রো লিমিটেড।

তিনি আরও জানান, ঘটনাটি এ রকম না। ভুলে বাংলাদেশি জাহাজ দুটি ভারত সাগরের জলসীমায় প্রবেশ করে। পরে ভারতীয় কোস্টগার্ড বাহিনী নিষেধ করায় তাৎক্ষণিক জাহাজ দুটি বাংলাদেশি জলসীমায় ফেরত আসে। কিন্তু ঘণ্টাখানেক পর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে আবারও জাহাজ দুটি আটক করে নিয়ে যায়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিয়মিত টহল চলাকালে ভারতীয় কোস্টগার্ড জাহাজ সরোজিনী নাইডু রাডারে সন্দেহজনক দুটি বিদেশি ফিশিং জাহাজের উপস্থিতি লক্ষ্য করে। পরে জাহাজ দুটিকে ভারতীয় জলসীমা থেকে শাস্তিপ্রদান করে তাড়িয়ে দেওয়া হয়। পরে আবারও জাহাজ দুটি আটক করে নিয়ে যায় তারা।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন এক্স ক্যাডেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নূর উদ্দিন। তিনি জানান, বাংলাদেশের মাছ ধরার দুটি বড় জাহাজ লায়লা-২ ও মেঘনা-৫, যাকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড।

জানতে চাইলে এফবি মেঘনা-৫ ফিশিং জাহাজের মালিক এমএ ওয়াহেদ জানান, এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি, কি করা যায়। তবে এটি সত্য, জাহাজ দুটি ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.