বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩, ২৬ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ

এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া না হলেও গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপনীয় এক দাফতরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেয়া হয়েছে। আজ শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকরও শুরু করেছে কলকাতা দূতাবাস।

এর আগে, ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের পর এই দূতাবাসে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। ফলে ভিসা দেয়ার সব ধরনের প্রক্রিয়াও বন্ধ হয়ে পড়ে।

তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন ভিসা দেয়া নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রে একই রকমের নির্দেশ আসতে পারে।

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধশতাব্দী সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ। যার ফলে এমন নির্দেশনা।

গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল রহমান ও ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে বৃহস্পতিবার তারা ঢাকায় ফেরেন।

এদিকে, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতারসহ তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তখন থেকে এক ধরনের টানাপোড়েন চলে আসছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশ দুইটির কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ
৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাউশি
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
‘পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক’
ডাক্তার কামরুলের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪
ভোজ্যতেলের দাম বাড়া নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
হামে আরও ১০ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.