বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলায় ওষুধের দোকান পুড়ে ছাই, ক্ষতি কোটি টাকারও অধিক

শেরপুরের নকলা উপজেলা শহরের চারতলা একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনায় দুটি দোকান ও একটি ওষুধের গোডাউন পুড়ে ছাইভস্মে পরিণত হয়েছে। প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি দু’জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে চারতলা ওই ভবনের নিচ তলা থেকে প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ভবনের চার তলায় থাকা একটি মাদ্রাসার ৪০ জন শিক্ষক-শিক্ষার্থী আটকা পড়ে। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী বিল্ডিং এর ছাদ দিয়ে আটকে থাকা ছাত্র ও শিক্ষকদের উদ্ধার করতে সক্ষম হন।

অতঃপর স্থানীয় লোকজনের সহায়তা ও নালিতাবাড়ী উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান– ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

দোকান মালিক কামরুজ্জামান কাজল জানান– ‘ফার্মেসির পাশাপাশি ওই ভবনেই তার একটা ওষুধের গোডাউন ছিলো। অগ্নিকান্ডে তার দোকান ও গোডাউনের সবকিছু পুড়ে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।’

অপর ক্ষতিগ্রস্ত দোকান মালিক কামাল হোসেন জানান– ‘তার দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

স্থানীয় লোকজন অতীব হতাশা ও আক্ষেপের সুরে জানান– ‘নালিতাবাড়ী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতেই অনেকটা পুড়ে গেছে। আজ যদি নকলা উপজেলায় ফায়ার সার্ভিস থাকতো তাহলে ক্ষতির পরিমাণটা আরো কম হতো।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.