মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আবারও প্রেমে পড়েছেন পরীমণি!

আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিওক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি।

যেখানে দেখা গেছে, চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী। যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি তিনি। সেই ভিডিও শেয়ার করে পরী লিখেছেন, হ্যাঁ! আমি আবারও প্রেমে পড়েছি।

যদিও চলতি বছরের শুরুতেই পরীমণি জানিয়েছিলেন, তার পক্ষে নতুন সম্পর্কে জড়ানো সম্ভব না। জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারও সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরী, তখন বারবার তিনি এ কথাই জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা। পরীর আর নতুন সম্পর্কের দরকার নেই। সেই ঘোষণার পর আবারও নতুন করে প্রেমে পড়ার কথা জানান দিলেন অভিনেত্রী। তার সেই ভিডিওতে শুভাকাঙ্খী-সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন।

কেউ লিখেছেন, ‘পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে।’ কারো মন্তব্য, ‘এইবার আর ভুল করো না। আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন।’ যদিও সেই মন্তব্যের জবাবে পরীমণিকে এখনও কিছুই বলতে দেখা যায়নি। তিনি আপাতত সন্তান ও নতুন সম্পর্ক নিয়েই বেশ সুখে আছেন।

প্রসঙ্গত, ভালোবেসে বছরখানেক আগে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। তবে বছর গড়াতেই ভেঙে যায় দু’জনের সংসার। এরপরে দুই সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই বাস করছেন অভিনেত্রী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.