ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশের বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কার আনতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। তিনি আজ প্রধান বিচারপতি সঙ্গে সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।
বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসেন সারাহ কুক। প্রায় ৪৫ মিনিট দীর্ঘ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সারাহ কুক জানান, বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড় ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।








