যুব, ক্রীড়া ও শ্রম উপদেস্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে দেশের প্রতিটি বাজারে বিকল্প কৃষি বাজার তৈরি করা হবে। যেখানে কৃষকেরা ন্যায্য দামে সরাসরি নিজেদের পণ্য বিক্রি করার সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) রাজধানীতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা জানান আসিফ মাহমুদ।
উপদেষ্টা জানান, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের কড়া অবস্থান অব্যাহত থাকবে। এ জন্য উৎপাদক থেকে গ্রাহক পর্যায়ে সরাসরি পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।
প্রতিটি বাজারে বিকল্প কৃষি বাজার করা হবে। যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করবে। যাতে করে সিন্ডিকেটে দোরাত্ম চিরতরে বন্ধ হয়ে যায়।
এ সময় বাণিজ্য সচিব মো: সেলিম উদ্দিন জানান, অতিরিক্ত মূল্য, চাদাবাজি ও সিন্ডিকেট নির্মূলে কাজ করে যাচ্ছে সরকার। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং বন্যার কারণে নিত্যপণ্যের দাম যতটা বেড়েছিলো তা এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে।








