নব যোগদানকৃত শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট জুয়েল মিয়াকে নকলা উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম সারোয়ার, সাবেক আমির মুফতি খাদীমুল ইসলাম, সেক্রেটারি মো. শরীফুল ইসলাম শরিফ, উপজেলা প্রকাশনা সম্পাদক লুৎফর রহমান ফিরোজ, পৌর আমির মাওলানা শাহজাহান, শ্রমিক নেতা ইমাদ সোহেল, পাঠাকাটা ইউনিয়নের জামায়াতের সভাপতি মো. আতিক আলম, নকলা ইউনিয়ন পরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন আহমেদসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত জাহিদ হোসাইন মনিরুল, ফজলুল হক সুইট ও ছাত্রশিবিরের সভাপতি আশিকুর রহমান আশিক।
জামায়াত আমির গোলাম সারোয়ার বলেন– ‘দেশের এই সংকটময় মুহূর্তে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে এলাকার জন্য কাজ করতে চাই। এ ব্যপারে ইউএনও মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন।’








