মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩, ১০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গত আড়াই মাসে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত পরামর্শ নিন। এর বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।’

শনিবার (১৯ অক্টোবর) বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ জেলার শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।

তিনি বলেন, ‘সরকারকে জনগণের পালস বুঝতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে। সরকার এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে পারেনি। প্রশাসনে আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। পাঁচ দশক ধরে যে রাজনীতি চলেছে, তা গণমানুষের রাজনীতি ছিল না, শত শত কোটি থেকে হাজার কোটি টাকা পাচার হয়েছে, ভাগবাঁটোয়ারার জায়গায় সবাই এক ছিল। নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নেই, নির্বাচন নিয়ে আমাদের তাড়া নেই। শেখ হাসিনার ১৫ বছরের জালিম শাসনকে সহ্য করেছি, এই সরকার যদি দু-এক বছর থাকে, আমরা সহ্য করতে পারবো। আমরা এই সরকারকে ক্ষমতায় রেখে রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাষ্ট্র সংস্কার করতে চাই।’

প্রশাসনের উদ্দেশে নুরুল হক বলেন, ‘ওসি-এসপি, ইউএনও-ডিসিদের পরিষ্কার বলছি, আমাদের রক্তের ওপর দিয়ে আপনাদের নিয়োগ-পদোন্নতি হচ্ছে। একজন ভিক্ষুক, মুটে-মজুরও যেন আপনাদের সঙ্গে দেখা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। রাজনীতিতে জমিদারি প্রথা গড়ে উঠেছিল, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, নেতার ছেলে নেতা। গণ-অভ্যুত্থান হয়েছে এটা কোনও রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। এতে সব দলের অংশগ্রহণ ছিল। কোটা সংস্কার আন্দোলনে আমরা হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি। ছাত্রলীগ হামলা, মামলা-গুলি চালিয়েছে। এটা শেষ পর্যন্ত জাতির মুক্তির আন্দোলনে পরিণত হয়। তবে উদ্বেগের বিষয়, এখন নতুন নতুন দখলদার, চাঁদাবাজ তৈরি হয়েছে, তাদের রুখে দিতে হবে। আর রক্ত দিতে চাই না, আমাদের মনের মতো বাংলাদেশ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.