রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ডিসেম্বরে আসছে ‘আমার দেশ’ পত্রিকা

আগামী দুই মাসের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন এর প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন তিনি এই কথা জানান।

মাহমুদুর রহমান বলেন, আমার দেশ আবার আসবে। আমাদের যতই কষ্ট হোক, আল্লাহ যদি চান ডিসেম্বরে মধ্যে আপনাদের হাতে এই পত্রিকা তুলে দেবো। হাতে আড়াই মাসেরও কিছু কম সময় রয়েছে। এর মধ্যেই সব কাজ শেষ করবো।

তিনি বলেন, আমার বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের হাতিয়ার আমার দেশ পত্রিকার ছাপাখানা ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। আমাকে টুকরো টুকরো করতে না পেরে ছাপাখানাটিকে টুকরো টুকরো করেছে, এটাই শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র। অথচ বড় বড় কোনো সম্পাদকের মুখে এর কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি, আর এটাই মিডিয়ার চরিত্র।

একমাত্র আমার দেশই করপোরেট এবং দলীয় মিডিয়া না দাবি করে তিনি বলেন, একটি শক্তিশালী মিডিয়া দরকার, যা করেপোরেট স্বার্থে কিংবা দলীয় স্বার্থে দাঁড়াবে না, অধিকার আদায় এবং গণমানুষের জন্য দাঁড়াবে।

আমার দেশের এই প্রকাশক বলেন, আমরা কোনো ব্যবসা নাই। এই পত্রিকা চালাবো আর লেখালিখি করবো। এটিকে দাঁড় করিয়ে অবসরে যাবো। আমাদের কোনো টাকা নাই। আপাতত অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। তবে পত্রিকা বের করার জন্য অফিস দরকার, কম্পিউটার দরকার এবং টেকনোলিজি দরকার। এগুলো সেটাপ করতে হবে। যারা এখানে কাজ করবেন তাদের সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। মেধা অনুযায়ী যে বেতনভাতা দেয়া উচিত, সেটা আমদের দেশের নেই। তবুও আমার ধারণা লড়াই করতে পারবো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.