শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘বুড়ি’ বলায় কটাক্ষের শিকার যুবক

ঠোটকাঁটা স্বভাবের জন্য সুনাম রয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। নিজের বয়স নিয়েও কখনো লুকোছাপা পছন্দ করেন না। ২৪ বছর বয়সী মেয়ের মা তিনি, সে কথাও জোর গলায় ঘোষণা দেন।

বয়স তার কাছে কেবলই একটা সংখ্যা। দু-মাস পর ৪৪-এ পা দেবেন স্বস্তিকা। এখনও নায়িকা হিসেবে মূল চরিত্রেও দেখা মেলে তার। যে কারণে ভক্তরা ভালোবেসে স্বস্তিকাকে এভারগ্রিন বিউটি বলে থাকেন।

আবার কারও মতে, ৬০ বছর বয়সেও একই রকম বোল্ড আর বিউটিফুল থাকবেন তিনি। কারণ ৪৪-এও বিকিনি পরে ঘুবে বেড়ান নায়িকা। আবার নো-মেকআপ লুকেও ছবি দিতে ভয় পান না।

সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের জেরে চর্চায় থেকেছেন। পথে নেমে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন। তবুও টেক্কা সিনেমার প্রচারণায় গিয়ে নিজের ব্যক্তিজীবন, প্রেম এসব নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। সম্প্রতি পূজা শেষ হতেই হলুদ কুর্তায় সেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিষ্টি ছবি প্রকাশ করতেই ট্রলের মুখে পড়লেন নায়িকা। যেখানে এক ভক্ত তার ছবিতে মন্তব্য করেন, ‘বুড়ি বুড়ি ভাব চলে আসলো’।

সেই মন্তব্য চোখ এড়ায়নি স্বস্তিকার। পাল্টা জবাবে সেই মন্তব্যকারীকে উদ্দেশ্য করে লিখলেন, ‘সারা জীবন তো ছুঁরি থাকা সম্ভব না দাদা। আপনি কি এখনও ডায়পার পরে ঘুরছেন?’ সেই ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছিলেন, ‘এমনি’। যা অত্যধিক পরিমাণে ব্যবহার করেন তার টেক্কা কো-স্টার দেব। সুতরাং স্বস্তিকার ক্যাপশন দেখে উত্তেজিত দেব ভক্তরা।

একজন লেখেন, ‘শিরায় শিরায় রক্ত, স্বস্তিকা দি দেবদার ভক্ত’। কেউ লিখলেন, ‘দিদি তুমি দেবদার থেকে ক্যাপশনটা ধার করেছো?’ সব প্রশ্নেরই ইতিবাচক জবাব দিয়েছেন অভিনেত্রী। কেবল সেই বুড়ি মন্তব্যের বাইরে।

ট্রোলিং প্রসঙ্গ এর আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন,‘বিশ্বব্যাপী এত পরিবর্তনের মাঝে আমরা আশা করেছিলাম মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে তবে তা শুধুই নিম্নগামী বা নরকের পথে পরিবর্তন। আজ শুধু আমি কেন , যে কোনও মেয়ে যদি পুরুষের মতো মদের দোকানে যায়, শর্টস পরে, সিগারেট খায় সাথে সাথে প্রশ্ন উঠবে। কিন্তু চুপ করে থাকার তো কোনো মানে নেই , প্রতিবাদ করতে হবে। না করলে সোশ্যাল মিডিয়াতে থাকারও মানে নেই।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.