শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জুলাইয়ে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে সাত সদস্যের কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে জুলাই-আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সংহিসং ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সাত সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন বিশেষজ্ঞ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুলুল হক সুপণকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) ঢাবি উপাচার্যের নেতৃত্বে তথ্যানুসন্ধান কমিটিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য এ বিষয়ে বাংলাদেশের প্রথিতযশা সাক্ষ্য আইন বিশেষজ্ঞ আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুলুল হক সুপণ-এর নেতৃত্বে মাননীয় উপাচার্য (০৮-১০-২০২৪) কর্তৃক নিম্নলিখিতদের সমন্বয়ে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও, এ কমিটিকে আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন-

১. কাজী মাহফুজুল হক সুপণ, (সাক্ষ্য আইন বিশেষজ্ঞ) সহযোগী অধ্যাপক, আইন বিভাগ ও প্রভোস্ট, স্যার এ এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
২. অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক,ডিন (ভারপ্রাপ্ত), আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি, ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪. অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫. অধ্যাপক ড. নাসরিন সুলতানা, প্রভোস্ট, শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬. মিসেস শেহরীন আমিন ভূঁইয়া, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়
৭. শেখ আইয়ূব আলী, ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.