ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অংশীদার হিসেবে বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমেরিকা।
স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে আমেরিকার বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া এ কথা বলেছেন।
বৈঠকের বিষয় নিয়ে আজরা জেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে মানবিক সহায়তা, জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব এবং শ্রম অধিকারে সমর্থনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকটের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকার জোরালো সহযোগিতা রয়েছে বলেও উল্লেখ করেন মার্কিন এই আন্ডার সেক্রেটারি।














