রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২, ৫ শাবান ১৪৪৭, শীতকাল

পূজা নিয়ে অপু বিশ্বাসের আক্ষেপ

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে দেশের তারকারাও। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এ বছরের পূজা কোথায়, কেমন কাটছে তা জানিয়েছেন নায়িকা।

অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলার পূজা অনেক সুন্দর ছিল। অনেক পরিকল্পনা থাকত, আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম, কখন পূজা আসবে। এখনকার পূজার সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর পূজার ব্যস্ততা এক হয়ে গেছে।’

এবার পূজায় ঢাকাতেই করছেন অপু বিশ্বাস।তিনি বলেন, ‘পূজায় সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি থাকবে, কারণ পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা। তবে এখন আসলে পূজা এলেই মন খারাপ থাকে। এখনকার পূজায় আর আগের মতো খুশি খুশি লাগে না।’

মন খারাপ থাকার কারণ কী? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.