বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোঁড়া হয়েছে । এতে প্রাণ গেছে এক বাংলাদেশি জেলের। এই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে। নিহত জেলের নাম মো. ওসমান (৫০)।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, এ সময় বাংলাদেশি জেলেদের পাঁচটি ট্রলারসহ ৬০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।














