শেরপুর জেলার নকলা উপজেলার ওরফা ইউনিয়ন পরিষদের পিছলাকুড়ী বন্যার্ত এলাকা পরিদর্শন ও রান্না করা খাবার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং জামালপুর ও শেরপুর জেলার নেতৃবৃন্দ।

খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলা সেক্রেটারি এড. আব্দুল আওয়াল, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, নকলা উপজেলা আমির গোলাম সারোয়ারসহ আরও স্থানীয় নেতৃবৃন্দ।
ড. ফারুকী বলেন– “বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।”
এছাড়া এমন দুর্যোগে সমাজের বিত্তবান লোকদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।
পরে ২০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার এবং শুকনা খাবার প্রদান করা হয় প্রায় ১১০টি পরিবারের মধ্যে।














