বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩, ১৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আন্দোলনে নিহত পরিবার ৫ লাখ টাকা পাবে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা করে পাবে। এছাড়া আহতরা পাবেন ১ লাখ টাকা করে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, নিহতদের পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং প্রত্যেক আহত ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ ১ লাখ টাকা করে পাবেন।

আহতদের যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এবং রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠানে শহীদদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটি সমাজের সব শ্রেণির মানুষ, প্রবাসী বাংলাদেশি এবং সংগঠন ও ব্যবসায়িক সংস্থাগুলোকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে।

কমিটি তার কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিসের জায়গা এবং স্বেচ্ছাসেবকদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। ফাউন্ডেশন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে।

ড. মুহাম্মদ ইউনূস সভায় বলেন, দানের ক্ষুদ্রতম পরিমাণও নথিভুক্ত এবং দাতাদের তালিকা সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

‘এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করার জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে’, যোগ করেন প্রধান উপদেষ্টা।

সভায় সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহাবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর
বন্যার পূর্বাভাস দেবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত এআই প্রযুক্তি
বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনে কমলো তেলের দাম
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী
কারামুক্তির সাতদিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ
বিসিবির সভা আজ
ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈদে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পূজা চেরি
ক্যানচ্যাম বাংলাদেশ-এর নতুন কার্যালয় উদ্বোধন
‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.