জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র ও জনতার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে লড়াকু ২৪ এর সহযোদ্ধা নামে একটি সংগঠন।
আজ সোমবার (১৬ই সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।
তারা জানান, আন্দোলন চলাকালে আহতরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও তা যথাযথভাবে হচ্ছে না। সুচিকিৎসার অভাবে অনেকে শারীরিকভাবে বিকলাঙ্গ এবং কারো কারো মৃত্যুও ঘটতে পারে। সময়ক্ষেপন না করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংবাদ সম্মেলনে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।
এছাড়া আন্দোলনে নিহতদের অস্বচ্ছল পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।








