বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১০ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুরে পণ্ড হলো বৈষম্যবিরোধী ছাত্রদের আলোচনা সভা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে গোলযোগে পণ্ড হয়ে গেছে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা।

বুধবার বিকেলে শহরের বটতলা এলাকায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভার কাজ শুরু হলে, স্থানীয় একদল ছাত্র-যুবক মঞ্চে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ছাত্রলীগের কর্মী মঞ্চে কেন- এমন অভিযোগ তুলে মাইক কেড়ে নিয়ে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে।

মঞ্চে গোলযোগ শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মঞ্চ থেকে নেমে বিদ্যালয়ের পাশের একাডেমিক ভবনের একটি কক্ষে আশ্রয় নেন। গোলযোগকারীরা মঞ্চের ব্যানার ও শামিয়ানা ছিঁড়ে ফেলে। এসময় অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে অনেকে সভাস্থল ত্যাগ করলে সভাটি পণ্ড হয়ে যায়। এভাবে প্রায় আধাঘণ্টা গোলযোগ চলার পর সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর সেনা-পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয়করা ক্ষতিগ্রস্ত মঞ্চে উঠে আবারও মাইক ধরেন এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নানা স্লোগান দেন।

কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। অন্যথায় তারা অনশনে হুঁশিয়ারি দেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদলের নেতৃবৃন্দ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে, এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিদলের নেতৃবৃন্দ শেরপুরে আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে ও প্রশাসনের গাড়ি চাপায় নিহত হওয়া তিন শিক্ষার্থীর বাড়িতে যান এবং শহিদদের কবর জিয়ারত করেন। পরে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুরে আন্দোলনকালীন সময়ে মাঠে কাজ করা শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়
দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.