শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

মমতার মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ছাত্রদের আন্দোলনকে ঘিরে করা তার একটি মন্তব্যে তোলপাড় চলছে বাংলাদেশে।

এ নিয়ে দিল্লির কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠিয়ে তার মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) এ নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে’ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ (টুইট) মন্তব্য করেন। এ বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ। কিন্তু তার (মমতা বন্দ্যোপাধ্যায়) এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠিয়েছি।’

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্য এবং এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদ মাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় মমতার করা মন্তব্য ও এর প্রতিক্রিয়ায় সংবাদ প্রতিদিনের রিপোর্টে শিরোনাম করা হয়, ‘অসহায় মানুষ খটখট করলে বাংলার দরজা খোলা’।

রিপোর্টে বলা হয়, কোটা সংস্কার ইস্যুতে ছাত্র আন্দোলনে জ্বলছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। গত তিন-চারদিনে আন্দোলন অগ্নিগর্ভ ধারণ করেছে। জারি করা হয়েছে কারফিউ, বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা, রাজপথে সামরিক যানের টহল। প্রতিবেশী দেশটিতে এমন অশান্ত পরিস্থিতিতে সতর্ক অবস্থায় রয়েছে নয়াদিল্লী। ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এর মাঝে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ে কোটা ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রবিবার (২১ জুলাই) সভামঞ্চ থেকে বাংলাদেশ নিয়ে বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসময় বলেন, ‘এনিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, যা বলার ভারত সরকারই বলবে। কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এটুকু আশ্বাস দিতে পারি।’

অন্যদিকে ‘বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত, ‘বিভ্রান্তি ছড়িয়েছেন’, শিরোনামে সংবাদ প্রকাশ করে হিন্দুস্তান টাইমস। রিপোর্টে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলাদেশে অস্বস্তিতে পড়ল ভারত সরকার। আর শেখ হাসিনা সরকার কোনোরকম রাখঢাক না করে বলে দিয়েছে মমতা বিভ্রান্তি ছড়িয়েছেন। এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনটিতে আরো বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে ছাত্রদের চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে অসহায় মানুষদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেবেন বলে যে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাতে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে তার দিল্লির দ্বারস্থ হয়েছে, নোট দিয়েছে।

বিষয়টির ব্যাখ্যায় মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইতোমধ্যে আমরা নোট দিয়ে ভারত সরকারকে আমাদের বক্তব্য জানিয়েছি। এমনিতে মমতার মন্তব্যের প্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, মমতার এমন মন্তব্যে একেবারেই খুশি হয়নি কেন্দ্রীয় সরকার।

স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে মন্তব্য করার কোনো এখতিয়ারই নেই পশ্চিমবঙ্গ সরকারের। ওই সূত্রটি আরো জানিয়েছে, ‘এগুলো এমন বিষয়, যা সামলানোর দায়িত্ব কেবল কেন্দ্রীয় সরকারের। এই বিষয়ে রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই। এসব মন্তব্য (মমতা যে কথা বলেছেন) সম্পূর্ণভাবে ভুল।’

কেন্দ্রীয় সরকারের এমন মন্তব্যের আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মমতা । পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও গণমাধ্যমকে কিছু নিশ্চিত করা হয়নি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ
নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা
যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
শনিবার ২৪টি ফ্লাইট বাতিল
মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে মন্ত্রী-হুইপ
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
ইমাম ও মুয়াজ্জিনের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনির তথ্য দিতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
সরকারি কর্মকর্তাদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
এসএসসি তথা পাবলিক পরীক্ষা আইন পরিবর্তন করতেই হবে: শিক্ষামন্ত্রী
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন
‘ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে’
মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে
কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.