বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কেনিয়ায় চলছে বিক্ষোভ, গুলাগুলিতে নিহত ১৩

কেনিয়ায় কর বৃদ্ধি সংক্রান্ত আইন পাসের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকা। গত কয়েক দিন ধরেই দেশটিতে বিক্ষোভ চলছে। তবে গতকাল মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এরইমধ্যে পুলিশের গুলিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষ পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করেন। পার্লামেন্ট অধিবেশন চলাকালীন ভবনে হামলার চেষ্টা করেন তাঁরা। জোর করে পার্লামেন্টের ভেতর ঢুকে পড়েন অনেকে।

পুলিশের অভিযোগ, পার্লামেন্টের ভেতরে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়। পরে বিক্ষোভকারীদের পার্লামেন্ট থেকে সরিয়ে দিতে সমর্থ হয় পুলিশ।

নাইরোবির পাশাপাশি কেনিয়ার বিভিন্ন এলাকায় নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। কারণ, এই আইনের মাধ্যমে কর বাড়ানো হয়েছে। আইন পাসের আগে গত সপ্তাহে কর বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবটির কিছু বিষয়ে সংশোধন করা হয়। তবে সংশোধন নয়, কেনিয়ার সাধারণ জনগণ আইনটি পুরোপুরি বাতিল চায়।

গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ কেনিয়া সরকারের উদ্বেগ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সেনাবাহিনীকে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা ঠেকানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গত সপ্তাহের শেষ দিকে তিনি বিক্ষোভকারীদের সাথে কথা বলতে প্রস্তুত বলে জানিয়েছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.