শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

রাশিয়া সর্বোচ্চ চেষ্টা করবে বিশ্বযুদ্ধ ঠেকাতে: পুতিন

একটি বিশ্বযুদ্ধ ঠেকাতে যা যা করা সম্ভব তার সবই করবে রাশিয়া। তবে রাশিয়ার প্রতি কোনো হুমকি সহ্য করা হবে না। বৃহস্পতিবার (৯ মে) রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৭৯তম বার্ষিকী উদযাপন করছে রাশিয়া। তার ভাষণে পুতিন বলেছেন, রুশ সামরিক বাহিনী সদা সতর্ক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত।

রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাঠ ভুলে যেতে চায়। কিন্তু আমরা মনে রাখি, যে মানবতার ভাগ্য মস্কো এবং লেনিনগ্রাদের কাছে বিশাল যুদ্ধে নির্ধারিত হয়েছিল।

প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া একটি ঐতিহাসিক সময়কাল অতিক্রম করছে। তিনি মনে করেন, তার দেশের ভাগ্য প্রত্যেক রুশ নাগরিকের উপর নির্ভর করে।

পুতিন বলেন, আমরা এই বিজয় দিবসটি বিশেষ সামরিক অভিযানের পরিস্থিতিতে উদযাপন করছি। এই দিবসে সমস্ত অংশগ্রহণকারী, যারা সামনের সারিতে রয়েছেন- তারা আমাদের নায়ক। আমরা তাদের অধ্যবসায় ও আত্মত্যাগের প্রণাম করি। পুরো রাশিয়া আপনাদের সঙ্গে আছে।

পুতিন বলেন, নাৎসিবাদের সঙ্গে লড়াই করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছিল এবং যারা ইউক্রেন সংঘাতের সময় নিহত হয়েছেন তাদের প্রত্যেককে স্মরণ করে রাশিয়া। অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করে তাদের স্মরণ করেন তিনি।

পুতিন বলেন, ৯ মে সবসময় একটি খুব আবেগপূর্ণ, মর্মস্পর্শী দিন। বিজয় দিবস সমস্ত প্রজন্মকে একত্রিত করে। আমরা আমাদের শতাব্দীর পুরানো ঐতিহ্যের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী যে, আমরা একসঙ্গে রাশিয়ার জন্য একটি মুক্ত, নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করব।

সামরিক কুচকাওয়াজ এবং বিজয় দিবস উদযাপনের অন্যান্য অনুষ্ঠান রাশিয়া জুড়ে ৩০০টিরও বেশি শহরে অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.