ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান আনারস প্রতীকে ৪৯ হাজার ৩৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মাটি ও মানুষের এই নেতা ফুলপুর উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ উপজেলার নির্বাচন শেষ হয়েছে।
বুধবার (৮ মে/২০২৪) সহকারী রিটার্নিং ও ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ হাবিবুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ২১৬ ভোট।








