শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

সাকিব-মোস্তাফিজ-সৌম্য দলে ফিরলেন

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। যেখানে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। এছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাদ পড়েছেন আফিফ ও ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে টাইগাররা। সিরিজের এখনও বাকি দুই ম্যাচ, শেষ দুই ম্যাচের জন্য এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দশ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাকিব। ডিপিএলে খেলবেন বলে প্রথম তিন ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। আবারও জাতীয় দলের জার্সি গায়ে ব্যাট ও বল হাতে নিজের ঝলক দেখাতে ফিরলেন তিনি।

এছাড়াও স্কোয়াডে ফেরত এসেছেন সৌম্য সরকার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সদ্য আইপিএল থেকে ফিরে এসে কয়েকদিন ছিলেন বিশ্রামে। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজ এবার দেশের হয়েও বল হাতে গর্জে উঠবেন এমনটাই আশা করছেন সমর্থকরা।

চলতি জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ না খেলেই এখন নতুন স্কোয়াড থেকে বাদ পড়লেন আফিফ হোসেন ও পারভেজ ইমন। মুস্তাফিজ ফিরে আসায় আরেক টাইগার পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে বোর্ড। সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত সূচি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.