শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

অহিদুল ইসলাম তুষারের প্রচেষ্টায় নার্সিং-এ ৫% মুক্তিযোদ্ধা কোটা কার্যকর

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট থেকে জানা যায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সারা দেশে ১৩১টি নার্সিং কলেজে আসন সংখ্যা ৬২১০টি। কিন্তু নার্সিং কলেজে চলতি ভর্তি বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য মাত্র ২% আসন সংরক্ষণ করার কথা বলা হয়।

 

এ বিষয়টি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারের দৃষ্টিগোচর হলে ভর্তি পরীক্ষায় ৫% মুক্তিযোদ্ধা কোটা কার্যকরে তৎপর হউন। এবং ২% এর পরিবর্তে ৫% মুক্তিযোদ্ধা কোটা কার্যকরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব,স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরিচালককে চিঠি দেন এবং সরাসরি সাক্ষাৎ করে চলতি শিক্ষা বর্ষ থেকেই ৫% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণে অনুরোধ করেন। গত ৪ মে,২০২৪ খ্রি. ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৫ মে ফলাফল প্রকাশ করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। উক্ত ফলাফল দেখা যায় মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য ৫% আসন অর্থাৎ ৩১০টি আসন সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সরকারি নির্দেশনা আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫% আসন মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য সংরক্ষণ করার কিন্তু কিছু কিছু জায়গায় ব্যত্যয় ঘটছিল। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলও দীর্ঘদিন ধরে ২% মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে আসছিল কিন্তু এ বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি ও নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরিচালকে চিঠি দিই এবং ৫% কোটা অনুসরণে অনুরোধ করলে তারা মেনে নেন যা ফলাফলে বাস্তবায়ন হয়েছে বলে মনে করি।

অপর এক প্রশ্নের জবাবে মি. অহিদুল বলেন মেডিক্যাল এবং ডেন্টাল নিয়েও এমন হয়েছিল পরবর্তী মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে রিট করে আমরা ৫% করে নিয়ে আসছি। তিনি বলেন এ পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা খাতে ৫% মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল /ডেন্টাল / নার্সিং এ সব মিলিয়ে ৭৭৭টি’র অধিক আসন মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য আমরা সংরক্ষণ করতে পেরেছি।

তবে এ সফলতার পেছনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বিশেষ করে মোহাম্মদ মনিরুজ্জামান নামে এক অফিসারের প্রতি।
এবং যথাযথ ভাবে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করায় স্বাস্থ্য শিক্ষা সচিবকে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.