শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

কয়েকশ জান্তাকে গ্রেপ্তার করলো মিয়ানমারের বিদ্রোহীরা

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের কাছে শক্তিশালী একটি ঘাঁটি হারিয়েছে দেশটির জান্তা বাহিনী। বাংলাদেশের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে গত কয়েক মাস ধরেই তুমুল যুদ্ধ চলছে। এরই মধ্যে রাজ্যটির বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে বিদ্রোহীরা। এরমধ্যে সোমবার গুরুত্বপূর্ণ ওই ঘাঁটির পতনের পর সেখান থেকে কয়েক শ জান্তা সেনাকে জিম্মি করেছে আরাকান আর্মি।

এএফপি জানিয়েছে, গত বছরের নভেম্বর থেকে রাখাইনে সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ জোরদার হয়ে উঠেছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে আরাকান আর্মির সঙ্গে তাদের যুদ্ধবিরতি ছিল। কিন্তু নভেম্বর থেকে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।
রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের নিয়ন্ত্রণ এখনও জান্তা বাহিনী ধরে রেখেছে। তবে আরাকান আর্মি ইতিমধ্যে রাজধানীর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। আরাকান আর্মির প্রকাশ করা এক ভিডিওতে বলা হয়েছে, রাজধানী সিত্তে থেকে ৯০ কিলোমিটার দূরে বুথিডং শহর এলাকার মিলিটারি অপারেশনস কমান্ড ১৫ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তবে কখন এটি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে, তার সময় উল্লেখ করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, কয়েকদিন ধরে সেখানে লড়াই চলছিল। সেখানে চূড়ান্ত হামলা শুরুর পর জান্তা সেনারা পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করেছে। এর আগে ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির একটি বড় ঘাঁটি দখলে নিয়েছে আরাকান আর্মি। শুক্রবার মংডু শহরতলিতে বিজিপির সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেয় তারা। শহরটিতেও ঢুকে পড়েছেন আরাকান আর্মির সদস্যরা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.