সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২, ২৭ শাবান ১৪৪৭, বসন্তকাল

সৌদি নারী অধিকার কর্মীর ১১ বছর জেল

নারী অধিকার ও পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলার অপরাধে এক তরুণীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলা হয়েছে, দেশটির আইনের সন্ত্রাসবাদবিরোধী ধারায় মানাহেল আল-ওতাইবিকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে মানাহেল আল-ওতাইবিকে গোপনে কারাদণ্ড দেওয়া হলেও পরে তা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

দেশটি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে স্বীকার করে যে, চলতি বছরের ৯ জানুয়ারি আল-ওতাইবিকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সৌদি সরকারের দাবি, ওই তরুণী যা করেছেন তা দেশটির আইন অনুসারে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’। মানাহেল আল-ওতাইবি একজন স্বীকৃত শরীরচর্চা প্রশিক্ষক। তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রায়ই নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলতেন। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সৌদি আরবের সন্ত্রাসবাদবিরোধী আইনের একটি ধারায় মামলা দায়ের করা হয়।

সেই ধারা অনুসারে, কেউ অনুমোদন ছাড়া কোনো ওয়েবসাইট ব্যবহার করে সংবাদ, বিবৃতি, মিথ্যা বা গুজব সম্প্রচার বা প্রকাশ করলে তা সন্ত্রাসবাদ বলে গণ্য হবে। সৌদি এই তরুণীর বিরুদ্ধে আরও একটি অভিযোগ হলো—তিনি #সোসাইটিইজরেডি নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ওপর পুরুষ অভিভাবকত্ব বাধ্যতামূলক করার আইন বাতিলের পক্ষে কথা বলছিলেন।

মানাহেল ছাড়াও, তার বোন ফাউজ আল-ওতাইবিকে সৌদি কর্তৃপক্ষ শালীন পোশাক না পরার জন্য অভিযুক্ত করেছিল। কিন্তু গ্রেফতার হওয়ার আগেই তিনি দেশ ছেড়েছেন।

তাদের বড় বোন মরিয়মও নারী অধিকারের পক্ষে কথা বলার জন্য জেলে গেছেন। পরে তাকে ২০১৭ সালে মুক্তি দেওয়া হয়। তিনি বাধ্যতামূলক পুরুষ অভিভাবকত্ব আইন বাতিলের দাবিও করেছিল

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
রমজানে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
২৯ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
চরমোনাই পীরের সঙ্গে দেখা করবেন তারেক রহমান
কাল শপথে আসছেন ৬ দেশের প্রতিনিধি
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
‘সরকারি প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না জামায়াতের এমপিরা’
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
নবনির্বাচিত এমপি ও মন্ত্রিপরিষদের শপথ কাল মঙ্গলবার
রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ
সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রীর ব্রেন টিউমার অপসারণ
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
জানুয়ারির ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর
নতুন রাষ্ট্রপতি: সর্বোচ্চ আলোচনায় ২ জন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.