রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা আর নেই

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (৩০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাদিম মোস্তফার ছোট ভাই বিএনপি নেতা সাইদ হাসান বলেন, নাদিম মোস্তফা হৃদরোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকার বাসায় রবিবার সকালে তিনি নাস্তা করেন। এরপর অসুস্থ বোধ করেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপি মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, আজ নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে বাদ আসর নাদিম মোস্তফার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া আগামীকাল (১ জুলাই) সোমবার (তার সংসদীয় আসন (২টি উপজেলায়) সকাল ১০টায় দুর্গাপুরে এবং বেলা ১১টায় পুঠিয়ায় ও বাদ যোহর রাজশাহী মহানগরে জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.