রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শহীদ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) ভর্তি হন।

গতকাল ৩০ মার্চ (সোমবার) তার জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শহীদ মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর জানামাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিকিৎসার খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।

অত:পর আজ ৩১ মার্চ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (NICVD) যায়। তারা মুগ্ধের পিতার সার্বিক চিকিৎসার তদারকি করেন এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন এবং মুগ্ধের বড় ভাই দিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনিস্টিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা:আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা: মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা:সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা: সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডাঃ এম আর হাসান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো:আমান উল্লাহ, অপু দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী
ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল
হামে আরও দুই শিশুর মৃত্যু
জনতার দাবি ‘কুমিল্লা বিভাগ চাই’, প্রধানমন্ত্রী বললেন- ঠিক আছে
কারিনা কায়সারের অকালমৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.