রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে গিয়ে

সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী

কলিকাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সংসদ গঠিত হওয়ার ঘটনায় সবচেয়ে বেশি আনন্দিত হতেন দেশনেত্রী খালেদা জিয়া, কিন্তু আজ তিনি আর আমাদের মাঝে নেই।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে খালেদা জিয়ার মৃত্যুতে আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে দাঁড়িয়ে বারবার তার মনে পড়ছে খালেদা জিয়ার কথা। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তার স্নেহ, নেতৃত্ব ও রাজনৈতিক ছায়ায় কাজ করার সুযোগ পেয়েছেন। কখনও সহকর্মী, কখনও কর্মী, কখনও সংসদ সদস্য, আবার কখনও মন্ত্রী বা দলীয় নেতা হিসেবে তিনি তার সঙ্গে পথ চলেছেন।

বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও দৃঢ়তার অনন্য উদাহরণ। তার মতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান ছিল অসাধারণ। সামরিক শাসনবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি দেশের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা পুনরায় শুরু হয়। তার সময়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় এবং নারী শিক্ষা ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়।

তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির এক বিরল ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, তিনি যতবার যে আসন থেকে নির্বাচন করেছেন, ততবারই মানুষের সমর্থন পেয়েছেন। আপসহীন অবস্থান, সাহসী নেতৃত্ব এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় ভূমিকার কারণেই তিনি মানুষের কাছে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলায় খালেদা জিয়া এমন এক প্রতীক হয়ে উঠেছিলেন, যাকে দেশের মানুষ সহজে ভুলবে না। তিনি আজ শারীরিকভাবে না থাকলেও তার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ ও শহীদদের আত্মদানের ভিত্তিতেই বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। খালেদা জিয়া যে সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়ন করাই এখন সবার দায়িত্ব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
শ্রীবরদীতে রক্তসৈনিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.