গণমাধ্যমে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিলিয়ান এমবাপ্পে নাকি প্রেমে পড়েছেন। জনপ্রিয় স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ফরাসি ফুটবল তারকা। এমন খবরও এসেছে প্যারিসে দুজনকে একসঙ্গে দেখাও গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রুফটপ বারে তারা একসঙ্গে সময় কাটান। পরে প্যারিসের একটি নাইটক্লাবে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই দুই তারকাকে।
এরপর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয় যে তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক গড়ে উঠেছে। তবে এখন পর্যন্ত এমবাপ্পে বা এস্টার এক্সপোসিতোর কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।








