স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার (১ মার্চ) পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
তিনি জানান, শুধু জাহের আলভী নয়, মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম রয়েছে। তার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।








