কবি ইদ্রিস কাজল
জন্ম ১৯৮৫ সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরে। তিনি একজন কবি, গায়ক এবং শিল্প-সাহিত্যের পত্রিকা “ঋণপত্র” ও “মধুপুর”-এর সম্পাদক।
শিক্ষাগত যোগ্যতা : বিবিএ
পেশাগত জীবনে তিনি নিজ গ্রাম জয়নাতলীতে একজন কৃষক হিসেবে জীবিকা নির্বাহ করেন।
১. যদি সুতো ছিড়ে যায়
যদি সুতো ছিড়ে যায়
কোথায় আকাশ পাব
তোমার মত
উড়ে উড়ে ঘুরে ঘুরে
ফিরে আসা যায়
আমি ফিরব কোথায়
//
যদি না আসাই হতো
ভূবনের গ্লানি যত
কোন মন সহিত
ব্যাথার ক্ষত
কে যাতনা দিয়ে যায়
কে বেদনা সয়ে যায়
হিসেব কষে খুঁজে
পাইনা তোমায়…
//
সাধের এই সংসার
গড়েছিলে তুমি তাই
পাখির সুরে কথা
গুনগুন গেয়ে যাই
ফুলের সুভাস মেখে
একা একা বয়ে যাই
কোথায় হারাই আমি
কোথায় হারাই….
২. মন ভোলা পাখি
মন ভোলা / পাখি এক/
ভুলে গেছে / ঘর । ।
টলমল / চোখে তার/
/ অনেক খবর/ ।।
#
নিলাম হয়েছে / রাত
জেগে বাজিগর /
হাতের তালুর / রেখা
খোজে কবিবর /।।
নিজের পরিচয় /
পেয়ে সহাশয় /
নিরালায় বসে / হাসে
একজন রাত /
মন ভোলা পাখি এক…
#
আশার গাছে ফোটে /
লোভের ডুমুর/
সারা রাত কেদে কেদে/
থেমে গেছে ভোর/ ।।
সূর্যমুখীর কাছে/
প্রশ্ন রেখে —–/
ঘাসের ডগার ঘর/
ছেড়েছে শিশির/
মন ভোলা পাখি এক….
#
ঝপেছি তোমার নাম/
তিয়াসে ব্যকুল/
ঝরি ঝরি করে শুধু/
বুকের বকুল/
পায়না জীবন যেন/
স্বস্তি কভু/
ভেসে গেছো দূরে শুধু/
নিজ খেয়ালে/
ভালবাসা তবে কী/
নিরাস মাটি/
ফসলের সাথে তার/
বিভেদ অনাদি/
মন ভোলা পাখি এক…
৩. ভালবাসা একটি
ভালবাসা একটি চড়াইছানা
নিয়তির ঝড়ে ঝরে পড়েছে
মনময় শিশুটি একা একা
উঠোনে বসে শুধু কাঁদছে | ২
ভালবাসা একটি পথের শিশু
ভাগ্যের ফেরে পথ ভুলেছে
ভালবাসা একটি পথের শিশু
ভাগ্যের ফেরে পথ ভুলেছে
দুইচোখা এক রঙিন পাখি
স্বপ্ন নিয়ে শুধু উড়ছে
ভালবাসা একটি চড়াইছানা
নিয়তির ঝড়ে ঝরে পড়েছে
মনময় শিশুটি একা একা
উঠোনে বসে শুধু কাঁদছে
ভালবাসা একটি দুই দুয়ারী ঘর
দুয়ার খুলে শুধু ডাকছে
ভালবাসা একটি দুই দুয়ারী ঘর
দুয়ার খুলে শুধু ডাকছে
কানাভোলা শিশুটি একা একা
দিশাহীন পথ শুধু হাঁটছে
ভালবাসা একটি চড়াইছানা
নিয়তির ঝড়ে ঝরে পড়েছে
মনময় শিশুটি একা একা
উঠোনে বসে শুধু কাঁদছে | ২
৪. মন মাজারে
রাস্তাটি সরল অতি
চলে গাড়ি তেলেসমাতি | ২
বগি তবু হচ্ছে চুরি
বিকল্প পথ যদিও নাই
মন মাজারে তুফান ওঠাই
মাজার তবু টলে নাই
মন মাজারে তুফান ওঠাই
মাজার তবু টলে নাই
বাগানে অলিক কলি
ফুটেছে আলোর অলি | ২
বাতাসে সুভাস মেখে
নিজে কোথাও বসে নাই
সুভাসির আপন ঘরে
সে ছাড়া কেউ থাকে নাই
মন মাজারে তুফান ওঠাই
মাজার তবু টলে নাই | ২
কাজল জানে মনের মোকাম
ব্যবসা করি বাকিতে তাই | ২
মনের ক্ষুধা মনেই মিটাই
নগদ কারবার শিখি নাই | ২
মুখের কথাই মনের কথা
মনের কথার হদিস নাই
মন মাজারে তুফান ওঠাই
মাজার তবু টলে নাই
রাস্তাটি সরল অতি
চলে গাড়ি তেলেসমাতি | ২
বগি তবু হচ্ছে চুরি
বিকল্প পথ যদিও নাই
মন মাজারে তুফান ওঠাই
মাজার তবু টলে নাই | ২
৫. কেউ বসে নাই
কেউ বসে নাই/ আমার আশায়—-
চলেছি তবু পথ/
কোথায় যাব/ কেন যাব/
ভাবিনি সে সকল(২)
#
যাহার আশায়/ হেটেছি কেবল/
আমি জনম ভর/
পায়না কেহ/ তাহার দেখা/
বলেছে আমার মন(২)—
মন চিনেনা/মনের বাড়ি/
তাহার সাথে/ তাহার আড়ি/
দিবস যেমন ঘুমিয়ে থাকে/
রাতের গহীনে/
পায়না কেহ/ তাহার দেখা…
#
তুমি আমার/ আশার আলো/
ধূসর বালুচর/
মরিচিকাই/ সত্য মহা/
জীবন শুধুই ক্ষয়/
চাইলে তোমায়/ হওনা তাহার/
অভিন্ন হৃদয়/
তুমি আছ/ অসীম লীলায়/
অতৃপ্ত এক মন/
পারলে আমায়/ প্রকাশ করো/
না হলে লুকাও/
তোমার থেকে/ হচ্ছি পৃথক/
তুচ্ছ অভিমান/
হাঁটবো না আর/ গোলক ধাধায়/
একটি মহাপ্রাণ!
পায়না কেহ/ তাহার দেখা…
৬. লুট
লুট হয়ে গেছে মন
লুট হয়ে গেছে
বাতাসে বাতাসে প্রেম উড়ে চলে গেছে
#
পাতা গেছে বসন্তে
ফুল বরিষায়
হাসনাহানুরা যাবে প্রতিভোরে হায়
লুট হয়ে গেছে সব
লুট হয়ে যাবে
বাতাসে বাতাসে প্রেম উড়ে চলে যাবে
#
উড়ে আসে যে পাখি
না পেয়ে খাঁচা
ছেড়ে যাবে সে পাখি
ঘৃণায় বাসা
ভালোবাসা চিরদিন ভাসা ভাসা
মওসুম শেষে উবে যাবে আশা
লুট হয়ে গেছে মন
লুট হয়ে গেছে
বাতাসে বাতাসে প্রেম উড়ে চলে গেছে
#
ভাগ্যহীনের মন “তামাশার’ ফুল
বাগানের কোণে ফোঁটে
দেখেনা কেহই
ঝরে গেছে সব ফুল
সকলি যাবে
ব্যবসায় প্রশাসন সব গিলে খাবে
লুট হয়ে গেছে মন
লুট হয়ে গেছে
বাতাসে বাতাসে প্রেম উড়ে চলে গেছে








