রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মানবতার দৃষ্টান্ত স্থাপন করে

শুধু সংবাদে নয়; জীবন বাঁচাতেও এগিয়ে শেরপুরের সংবাদকর্মীরা

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শুধু সংবাদের পিছনে নয়, সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগেও এগিয়ে রয়েছেন শেরপুরের তরুণ মানবিক সাংবাদিকরা। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা থেকে তারা নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি অন্যদেরও রক্তদানে উদ্বুদ্ধ করছেন।

জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি টেলিভেশন এবং জাতীয়-স্থানীয় বাংলা ও ইংরেজী পত্রিকায় কর্মরত সংবাদকর্মী বা সাংবাদিকরা পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানবিক কাজে যুক্ত রয়েছেন।

জেলার ৫টি উপজেলায় কর্মরত সৌখিন সাংবাদিকদের বৃহৎ একটি অংশ কারো রক্তের প্রয়োজন হলে এবং তা জানার সাথে সাথে কেউ না কেউ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে রক্তের প্রয়োজনীয়তা জানালে তারা নিজ উদ্যোগে দ্রুত রক্ত গ্রহীতা বা গ্রহীতার স্বজনের সাথে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্ত দানের মাধ্যমে মানবিক সহযোগিতা করে আসছেন। তাদের রয়েছে একটি বৃহৎ ফেসবুক গ্রুপ। জেলার মানবিক সংবাদকর্মী বা সাংবাদিকরা নিজ উদ্যোগে ওই গ্রুপে যুক্ত হয়েছেন এবং প্রতিনিয়মিত কোন না কোন উপজেলার তরুণ সাংবাদিকরা গ্রুপে যুক্ত হচ্ছেন।

মানবিক সাংবাকিদের নিজ নিজ ফেসবুকে পোস্ট করা ছবি ও গ্রæপে শেয়ার করা ছবির তথ্য মোতাবেক জানা গেছে, রক্তসৈনিক সাংবাদিক ফজলে রাব্বী রাজন ৫০ বার, মো. আল-আমিন ৪৩ বার, এসএম জুবায়ের দ্বীপ ২৮ বার, নাঈম তালুকদার ২২ বার, মো. মোশারফ হোসাইন ১৭ বার, রাফসান মাহদী ১১ বার, জুবায়দুল ইসলাম ১১ বার, আব্দুল্লাহ আল-আমিন ১০ বার, সুমন সরকার ৯ বার, নূর মোহাম্মদ আকাশ ৮ বার, হেলাল উদ্দিন বাবু ৮ বার, আলী ইবনে আব্দুল্লাহ ৮ বার, মেহেদী হাসান শামীম ৬ বার, রাজাদুল ইসলাম বাবু ৬ বার, আবু ইলিয়াস সাদ্দাম ৬ বার, তারেক আহসান ৫ বার, দেলোয়ার হোসেন দেলু ৫ বার, শীমানুর রহমান সুখন ৪ বার, রাইসুল ইসলাম রিফাত ৪ বার, মাজহারুল ইসলাম লালন ৩ বার, সেলিম রেজা ২ বার, লিমন আহমেদ ২ বার, হাসান মিয়া ১ বার এবং ইমরান হাসান রাব্বী, জাহিদুল খান সৌরভ, তারিকুল ইসলাম তারেক, সাকিল মুরাদ, নাঈম ইসলাম, মোশাররফ হোসেন সরকার বাবু, শফিউল আলম লাভলু, নূর হোসেন, আসাদুজ্জান সৌরভ, শাহরিয়ার সাকির, আমানুল্লাহ আসিফ মীরসহ জেলার অনেক সাংবাদিক নিজ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করে ও অন্যদের রক্তদানে উদ্বুদ্ধ করণের মাধ্যমে জেলায় সর্বসাধারনের কাছে মানবিক সাংবাদিকের পরিচয় বহন করছেন।

রক্তদাতা মানবিক অনেক সাংবাদিক জানান, রক্তদান করলে নিজের শরীর সুস্থ থাকে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। রক্তাদান মহৎ ও নিরাপদ মানবিক একটি কাজ। নিজের উপকারী এই মহৎ কাজের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব। কোন রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনোই তরুণ সাংবাদিকদের একমাত্র লক্ষ্য। সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন স্বেচ্ছাসেবী ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের আগ্রহ বাড়াতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

মানবিক সৌখিন সাংবাদিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের স্বেচ্ছাবকরা আশা ব্যক্ত করে জানান, ভবিষ্যতে আরও সংগঠিতভাবে রক্তদানের কার্যক্রম পরিচালিত হবে এবং এতে আরও তরুণরা এই মহৎ কাজে স্বেচ্ছায় যুক্ত হবেন। এতেকরে সব পেশাশ্রেণির মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন বলে মনে করছেন সাধারন জনগণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নেত্রকোনায় বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত
ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করবো: ট্রাম্প
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
ডিসি সম্মেলন শুরু কাল রোববার
প্রথম বাংলাদেশী হিসেবে মাকালু শিখরে বাবর আলী
আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কোনো নারীই ‘ট্রফি’ হতে চায় না: প্রীতি জিনতা
‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’
নকলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ
ইরানের সঙ্গে আবার যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান
আজ মহান মে দিবস
বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.