ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিমন রহমান শিকদারকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে আদাবরের একটি আবাসিক হোটেল থেকে আটক করে পুলিশ। তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর) অতিরিক্ত কমিশনার জুয়েল রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
জুয়েল রানা বলেন, গ্রেপ্তারের পরেই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার তথ্যে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। তিনি আরও বলেন, আদাবর এলাকার ওই আবাসিক হোটেলে তিনি আত্মগোপনে ছিলেন। সেখান থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন।
পুলিশ জানায়, হিমন আদাবর এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।








