বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭, বসন্তকাল

মুস্তাফিজকে আইপিএলে কিনতে পারে যেসব দল

ক্রীড়া ডেস্ক

আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতই খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ আসরে যদিও মুস্তাফিজসহ নিলামে দল পাননি বাংলাদেশের কেউই। পরবর্তীতে আরেকজনের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয়।

আইপিএলের আরেকটি মৌসুম আসন্ন, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম। এর আগে ফের আলোচনা বাঁ-হাতি এই কাটার মাস্টার।

২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। মিনি নিলামে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে মুস্তাফিজ ছাড়াও আছেন আরও ৩৯ ক্রিকেটার।

এ ছাড়া নিলামে আছে আরও ৬ বাংলাদেশির নাম। তারা হলেন– তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং তারা কাকে দলে নিতে পারে এ নিয়ে নানামুখী আলোচনা ও পূর্বাভাস মেলাচ্ছেন অনেকেই। ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেছে। দল দুটি হচ্ছে– চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

২০২৪ আসরে চেন্নাই এবং সর্বশেষ আসরসহ তিনবার দিল্লির জার্সিতে খেলেছেন ফিজ। আরও একবার সেই দুই দলের একটিতে তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের মিনি নিলামের আগে চেন্নাই তাদের অন্যতম প্রধান পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। শ্রীলঙ্কান এই ‘মালিঙ্গা জুনিয়র’ সাম্প্রতিক সময়ের বেশিরভাগই ইনজুরিতে কাটাচ্ছেন। তবে পাথিরানাকে নিলাম থেকে আবারও দলে ভেড়াতে পারে চেন্নাই। ক্রিকবাজ বলছে, নাথান এলিসের সঙ্গে ডেথ ওভারের জন্য আরেকজন পেসার প্রয়োজন ফ্র্যাঞ্চাইজিটির।

এ ছাড়া রবীন্দ্র জাদেজার রাজস্থান রয়্যালসে যোগদান এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরে বড় কোনো স্পিনারের দিকেও ঝুঁকতে পারে তারা। যদিও চেন্নাইয়ের রিজার্ভে আছে শ্রেয়াস গোপাল।

নিলামে চেন্নাইয়ের জন্য স্লট ফাঁকা আছে ৯টি, এর মধ্যে ৪টি স্লট বিদেশি ক্রিকেটারের। মহেন্দ্র সিং ধোনি ও সঞ্জু স্যামসনদের দলের হাতে আছে ৪৩.৪০ কোটি রুপি। গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল চেন্নাই।

এবার তারা নিলাম থেকে শক্তিশালী স্কোয়াড গড়ার লক্ষ্যে নামবে। তাদের সম্ভাব্য টার্গেটে আছেন– মুস্তাফিজুর রহমান, ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল, প্রশান্ত ভির ও সানি সান্ধু।

এদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আসরে লিগপর্বের শেষদিকে যুক্ত হয়ে ৩টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সম্ভাবনা তৈরি করলেও তাদের সেমিফাইনাল খেলা হয়নি, বাদ পড়ে টেবিলের পাঁচ নম্বরে থেকে। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের এই দলটির হাতে নিলামের জন্য আছে ২১.৮০ কোটি রুপি। এই অর্থে তারা সর্বোচ্চ ৮ ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে বিদেশি স্লট ফাঁকা আছে ৫টি। গত মৌসুমে তারা ডেথ ওভার বোলার নিয়ে ভুগেছে। ফলে এবার এদিকটাতে মনোযোগ থাকতে পারে নিলামে।

এ ছাড়া স্থানীয় পেসার টি নাতারাজনের ফিটনেস নিয়ে শঙ্কা আছে। মিচেল স্টার্কের সঙ্গে অন্য কোনো পেসারের ওপর ভরসা করতে চাইবে দিল্লি। সে হিসেবে মুস্তাফিজ ছাড়াও তাদের সম্ভাব্য টার্গেটে থাকবেন পাথিরানা ও ম্যাট হেনরি।

এর বাইরে ব্যাটিং বিভাগে শক্তি বাড়াতে কুইন্টন ডি কক, পাথুম নিশাঙ্কা, জেমি স্মিথ, জনি বেয়ারস্টোর মতো বিদেশি তারকাদের দিকেও তাদের নজর থাকতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
হজমের সমস্যা দূর করার তিন অভ্যাস
আইআরজিসির দাবি: ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটল রণতরী
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুদকের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ: টিআইবি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনির ছেলে মোজতাবা খামেনি
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নকলায় প্রথিতযশা সাংবাদিক, কবি তালাত মাহমুদকে স্মরণ
ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে: ট্রাম্প
নকলায় নবনির্বাচিত এমপির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ
মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি
কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বিপিএলের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ বিজয়ের
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে উদ্যোক্তাদের বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনারের পদত্যাগ
এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর কঠোর নির্দেশনা
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, যারা পাবেন
ইরাকের তেল উৎপাদন পুরোপুরি বন্ধ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.