টি-টোয়েন্টিবিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচটি দুই দলের জন্যই সেমিফাইনালের সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ দলের বর্তমান ফর্ম বিবেচনায় একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
এদিকে ব্রাজিল সেরি ‘আ’ লিগে নেইমার জুনিয়রের দুর্দান্ত জোড়া গোলে ভাস্কো দ্য গামাকে ২-১ ব্যবধানে হারাল সান্তোস এফসি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে সান্তোস। ফলে সফল সমাপ্তি ঘটান নেইমার।







